বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট ও বাহুবল উপজেলা ইয়েলো জোন ॥ নিয়ন্ত্রন করা হবে যানচলাচলসহ বিভিন্ন বিষয়ে

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬৩০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ চুনারুঘাট ও বাহুবল উপজেলা ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার এ সংক্রান্ত একটি পত্র জেলা স্বাস্থ্য বিভাগের নিকট প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, সর্বশেষ ১৪ দিনের আক্রান্তের হিসেব করে এ জোন ভাগ করা হয়েছে। সর্বশেষ ১৪ দিনে চুনারুঘাট উপজেলায় ২১ জন এবং বাহুবল উপজেলায় ৮ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এখন এসব এলাকায় ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ইয়েলো জোনে অনেক কিছুই নিয়ন্ত্রিত হবে। এখানে শুধু ভারি যানবাহন চলাচল করবে। কিন্তু সিএনজি অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো একজনের বেশি যাত্রী বহন করতে পারবেনা। কলকারখানাগুলোতে মোট শ্রমিকের ৫০ শতাংশের অধিক কাজ করতে পারবেনা। এমন অনেগুলো নির্দেশনাই রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখনও পর্যন্ত ২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মাঝে মারা গেছেন শিশুসহ ৪ জন। দুইজন সরকারি কর্মচারী রয়েছেন। সুস্থ্য হয়েছেন ১৫৭ জন। মৃত ৪ জনের একজন চুনারুঘাট, দুইজন সদর এবং একজন মাধবপুর উপজেলার বাসিন্দা। সর্বশেষ ১৪ দিনের হিসেব অনুযায়ী চুনারুঘাটে ২১ এবং বাহুবলে ৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে এ দুই উপজেলা ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে। বাকি ৭টি উপজেলা গ্রীন জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com