বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে ৮৫ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মো. আব্দুল গফফার নামে ৮৫ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গণেশপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। নিহত মো. আ. গফার উপজেলার ডিমাগুরুন্ডা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মো. আ. গফফার গণেশপুর বাজার থেকে নিজবাড়ী ডিমারুন্ডায় ফিরছিলেন। পথিমধ্যে গণেশপুর গ্রামে পৌঁছুলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com