বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে বৃক্ষরোপন অনুষ্ঠানে ইউএনও-মামুন খন্দকার ॥ ফলজবৃক্ষ রোপন করুন, ভিটামিন সি সমৃদ্ধ দেশ গড়ে তুলুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫৮৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ ফলজবৃক্ষ রোপন করুন, ভিটামিন সি সমৃদ্ধ দেশ গড়ে তুলুন। বানিয়াচংয়ে করোনা দূর্যোগে ভিটামিন সি সমৃদ্ধ গাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির অর্থায়নে ৮ জুন সোমবার সদরের মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের ছাত্রছাত্রীদের ভিটামিন সি সমৃদ্ধ ফলের চাহিদা মেটাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজবৃক্ষ রোপন এর অংশ হিসেবে উক্ত স্কুলে প্রায় ২শতাধিক বিভিন্ন ধরনের ফলজবৃক্ষ রোপন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক আফরোজা বেগম, হাসিনা আক্তার, উপজেলা চেয়ারম্যানের সিএ ফয়জুর রহমান রুবেল। চারা রোপন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে নির্মানাধীন শহিদ মিনারের কাজ পরিদর্শন করেন। অত্র বিদ্যালয়ের ফলাফল ও পরিবেশের দিকথেকে উপজেলার শীর্ষে অবস্থান করায় ইউএনও মোঃ মামুন খন্দকার অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,সদস্যসহ ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান বজায় রাখতে সকলকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com