শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ১৬ লাখ পোনা মাছ জব্দ ॥ ৪ জনকে অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৯৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিপুল পরিমান পোনা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার পোনা মাছ বিক্রেতাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ পৃথক স্থান থেকে পোনা মাছ জব্দ করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন।
তিনি বলেন, প্রায়ই কিছু অসাধু মাছ বিক্রেতা উপজেলার বিভিন্ন হাট বাজারে পোনা মাছ বিক্রি করে আসছিল। আজ বাজারে পোনা বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ অভিযান পরিচালনা করেন।
নবীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ জানান, নবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েক কেজি পোনা মাছ উদ্ধার করা করেন। এসময় তাদের উপস্থিতি বুঝতে পেরে অভিযানের আগেই মাছ ব্যবসায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত পোনা মাছগুলো নিয়ে যাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন জানান, জব্দকৃত পোনা মাছগুলো নিয়ে তারা পৌর এলাকার গন্ধা এলাকায় উন্মুক্ত জলাশয়ে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখতে পান পিকআপ ভ্যান যোগে কয়েকজন মাছ বিক্রেতা বিপুল পরমান পোনা মাছ নিয়ে যাচ্ছে। বিক্রেতাদের আটক করা হলে তারা স্বীকার করে বাংলাবাজারে নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। পরে তাদেরকে আটক করে, তাদের কাছ থেকেও পোনা মাছগুলো উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়। পোনার পরিমান প্রায় ১৬ লাখ হবে বলেও জানান তিনি।
পরে বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত চার অসাধু পোনা বিক্রেতা কাছ থেকে ৫শ টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার করগাঁও ইউনিয়নের ফতেনগর গ্রামের মতক্কির মিয়া, ছোট সাকুয়া গ্রামের আফছর উল্ল্যা, লক্ষিপুর এমদাদুল হক, পুরুষউত্তমপুর গ্রামের আশীক মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com