রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে সাইফুর রহমান নামে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৫৭৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের হেবজু মাস্টারের ছেলে সাইফুর রহমান মুর্শেদ (৩০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন তার স্ত্রীর কাছে মোবাইলে সুইসাইটের এস.এম.এস করে। পরের দিন তার স্ত্রী বাবার বাড়ী খড়কী থেকে এসে ঘরের ভিতরে ফাঁসিতে ঝুলানো লাশ দেখে এবং তার সুইসাইট নোট নিয়ে কাউকে কিছু না জানিয়ে সে আবার চলে যায়। আজ তার বোনের সিলেটে অপারেশনের কারনে তাকে খোঁজ করলে তার ভাইয়ের বন্ধ ঘরের মধ্যে ঝুলন্ত লাশ দেখতে পায় এবং তার স্ত্রী কে আসতে বলে। এ ঘটনায় স্থানীয় মেম্বার চেয়ারম্যান সবাই এসে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে দুপূরল ২টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী হাসিনা আক্তার হাসিকে আটক করেছে।
এ ব্যাপারে তার ভাই সফিকুর রহমান শামীম জানান, আমার ভাইর কারো সাথে ঝগড়া ঝাটি ছিল না। তার স্ত্রীর সাথে বনিব না ছিল না। তার স্ত্রী চাকুরীর সুবাধে বাপের বাড়ী খড়কীতেই থাকতো। আজ দুইদিন পর আমার ভাইয়ের মৃতদেহ দেখতে হল।
তার স্ত্রী হাসিনা আক্তার হাসি জানান, তার স্বামী নেশায় আসক্ত ছিল। প্রায়ই মোবাইলে সুইসাইটের এসএমএস পাঠাতো। কিন্তু তার কোন সাড়া না পেয়ে গতকাল দেখতে এসে ছিলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com