বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে স্ত্রী-শ্বাশুরী খুনের ঘটনায় জামাই আজগর গ্রেফতার ॥ আদালতে স্বীকারোক্তি

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০২০
  • ৫৯৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে মা ও মেয়ে খুনের ঘটনায় প্রধান আসামী আজগর আলীকে আটক করেছে পুলিশ।
রোববার (৭জুন) মৌলভীবাজার আদালতে আসামীর স্বীকারোক্তি নেয়া হয়। আটককৃত আজগর আলী (৩০) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
উল্লেখ্য, গত শুক্রবার (৫জুন) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইনিয়নের পুর্ব জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামানের সহযোগীতায় খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামীর নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা থেকে প্রধান আসামী আজগর আলীকে গ্রেফতার করা হয়।
আসামী আজগর আলী খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেয় পূর্ব আক্রোশের জেরে সে বৃহস্পতিবার রাতে ঘরের পিছনের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোলায় ফুক দিয়ে আগুন জালানোর লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com