বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বিদ্যুৎকর্মীর মৃত্যুর ৫ দিন পর জানা গেলো তিনি করোনা পজেটিভ

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২০
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে একজন বিদ্যুৎকর্মীর মৃত্যুর ৫ দিন পর জানা গেলো তিনি করোনা পজেটিভ ছিলেন। ৩১ মে তিনি নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ওইদিন রাতে তাকে নিজ গ্রামে দাফন করা হয়। আর শুক্রবার রাতে তার করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জে দুইজন মারা গেছেন। মৃত ব্যক্তি হবিগঞ্জ শহরতলীর রিচি গ্রামের বাসিন্দা আব্দুল হক। তিনি নেত্রকোণায় পিডিবিতে চাকরি করতেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, তিনি মারা যাওয়ার পর স্বাস্ত্রবিধি মেনে তার দাফন করা হয়। একই সাথে তার করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে প্রেরণ করা হয়। সেখান থেকে জানানো হয়েছে তার করোনা পজেটিভ ছিল। এর আগে চুনারুঘাট উপজেলায় এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। তিনি বলেন, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০৮ জন। সুস্থ্য হয়েছেন ১১৭ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের। শুক্রবারও জেলায় নতুন করে ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর পর মৃত আব্দুল হকের ছেলে সুমন জানান, তার বাবা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ পিডিবিতে তৃতীয় শ্রেণীর কর্মচারী (লাইনম্যান হিসেবে) কর্মরত ছিলেন। তার চাকরির মেয়াদ ছিল আর মাত্র ১০ মাস। শেষ সময়ে তার বাবাকে নেত্রকোণায় বদলি করা হয়। সেখানে লাইনে কাজ করতে গিয়ে তিনি আহত হন। পরে ছুটি নিয়ে বাসায় এলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
জানা গেছে, শহরের ২নং পুল এলাকার বাসিন্দা পিডিবি’র কর্মী আব্দুল হক ৩১ মে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারসহ স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে তার করোনা পরিক্ষার নমুনা সংগ্রহ করেন। স্বাস্থ্যবিধি মেনে রাতে নামাজে জানাজা শেষে তাকে নিজ বাড়ি শহরতলীর রিচি গ্রামে দাফন করা হয়। মৃত্যুর ৫ দিন পর শুক্রবার তার করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com