বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ২৫ হাজার ৩০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪৮০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট উপজেলায় করোনা মহামারির এই দুর্যোগ মুহূর্তে ২৫ হাজার ৮০০ পরিবার পেল সরকারি ত্রাণ। চা বাগান এলাকায় ত্রাণ পেয়েছে ৫ হাজার ৫০০ পরিবার।
প্রায় পৌনে পাঁচ লাখ জনসংখ্যা অধ্যুষিত চুনারুঘাট উপজেলায় লক্ষাধিক গরীব অসহায় ও দিনমজুর পরিবার আছে। যাদের প্রতিদিনের আয়-রোজগারে ঘর সংসার চলে।
শুধু মাত্র চা বাগানে শ্রমিকই আছে প্রায় ২২ হাজার। করোনার প্রভাবে কর্মহীন এই জনসাধারণের এখনো অনেকে সরকারি ত্রাণের আওতায় আসেনি। অনেকেই পড়েছেন খাদ্য সংকটে।
চুনারুঘাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, করোনা সময়কালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে এই উপজেলায় ২৬০ মেট্রিক টন চাউল এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য নগদ ১৩ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ এসেছে। এছাড়া শিশুদের পুষ্টিকর খাবার ও দুধ ক্রয়ের জন্য আসে ৩ লাখ ৮০ হাজার টাকা। যার মধ্যে বেশির ভাগই জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, বরাদ্দকৃত সরকারি ত্রাণ ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি অফিসারের মাধ্যমে বন্টন করা হয়েছে। করোনা সময়ে ত্রাণ প্রক্রিয়া চলমান থাকবে। পর্যায়ক্রমে উপকার ভোগীর সংখ্যা বাড়ানো হবে।
চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও উপহার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী (এমপি)র পরামর্শ ক্রমে গরীব অসহায় মানুষের কাছে বন্টন করা হয়েছে। সরকারি উপকার পেয়েছেন ভবঘুরে, দিনমজুর, চা শ্রমিক, পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ। করোনা সময়কালে সরকারের ত্রাণ বন্টন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com