শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শচীন্দ্র লাল সরকারের সমাধীতে জেলা সিপিবি, উদীচী, কিবরিয়া ফাউন্ডেশন, সচেতন নাগরিক কমিটি ও মাতৃছায়া কেজি এন্ড হাইস্কুলের পুষ্পস্তবক অর্পন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৬৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শিক্ষানুগারী, দানবীর, শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত শচীন্দ্র লাল সরকারের স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কিবরিয়া ফাউন্ডেশন, সচেতন নাগরিক কমিটি ও মাতৃছায়া কেজি এন্ড হাইস্কুল ২৮মে বৃহস্পতিবার দুপুরে প্রয়াত শচীন্দ্র লাল সরকারের সমাধীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন- জেলা সিপিবি সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য আজমান আহমেদ, চৌধুরী মহিবুন্নুর ইমরান, রনজিত সরকার, ঝন্টু সরকার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, অলক দাশ ও বিজন তালুকদার প্রমুখ।
কিবরিয়া ফাউন্ডেশনের পক্ষে সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বীর মুক্তিযোদ্ধা কিম্মত আলী, সিনিয়র সমবায় কর্মকর্তা কাউছার আহমেদ রুমেল, মোঃ হাফিজুল ইসলাম, বাদল রায়, মিহির দাশ ও রজত রায় পুস্পস্তবক অর্পন করেন।
সচেতন নাগরিক কমিটির পক্ষে সদস্য সচিব চৌধুরী ফরহাদ, মীর দুলাল ও মাতৃছায়া কেজি হাইস্কুলের পক্ষে পরিচালক বন্ধুমঙ্গল রায় পুস্পস্তবক অর্পন করেন।
পরে কলেজ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত শোকসভা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ সদ্য প্রয়াত শচীন্দ্র লাল সরকারের জীবনী তুলে ধরে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com