বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা সেলিমের উদ্যোগে সাড়ে ৫শ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২০
  • ৬৭৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে দিন দিন বেড়ে চলেছে কর্মহীন মানুষের সংখ্যা। অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
শ্রীমঙ্গলে এসব কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন যুবলীগ নেতা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (২১ মে) জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে ব্যক্তিগত উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো আতপ চাল, ময়দা, লবন, নুডুলস, সেমাই, চালের গুড়া, তেজপাতা ইত্যাদি। ৫৫০জন নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
এসব ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মনির আহমদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাসসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com