বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট এসোসিয়েশন ইউকে ও শায়েস্তাগঞ্জ সমিতির যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২০
  • ৪৮১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষের দাড়িয়েছে চুনারুঘাট এসোসিয়েশন ও শায়েস্তাগঞ্জ সমিতি। লন্ডনে লকডাউনের জন্য প্রবাসীরা কার্যত কর্মহীন অবস্থায় থাকলেও মাটির টানে তারা গঠন করেছে তহবিল। এ তহবিল থেকে শনিবার (২৩মে) আনুষ্ঠানিকভাবে চুনারুঘাট এসোসিয়েশন ইউকে ও শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের আয়োজনে উপজেলার শ্রীকুটা বাজারে চুনারুঘাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ এর মার্কেট প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন অঞ্চলের অসহায় দিনমজুর নারী পুরুষসহ ৪শ জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইকরামুল হক মজিদ, এডভোকেট মিজানুর রহমান, হবিগঞ্জ বাস মালিক সমিতির নেতা মোঃ কাজল মিয়া, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্ছু, শ্রীকুটা বাজার কমিটির জয়েন্ট সেক্রেটারী মোঃ কাজল মিয়া, সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মীর জামাল আহমেদ, জিএস ব্রাদার্সের ম্যানেজার অপু, পাবেল আহমেদ।
এ সময় বক্তারা দেশের এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে থেকে সহযোগিতা করায় এই মানবিক দুই সংগঠনের সদস্যসহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের পাশাপাশি সমাজের সকল প্রবাসীরা দেশের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান। বৃহত্তর চুনারুঘাট এসোসিয়েশনের সভাপতি গাজিউর রহমান গাজি জানান, যারা মহাসংকটে পড়েছেন এবং বাসার বাইরেও যেতে পারছেন না, এমন অসহায়দের তালিকা করে সে অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য সামগ্রিসহ এ অর্থ দেয়া হয়েছে। আমরা প্রবাসে থাকি দেশের মানুষের কষ্টের কথা চিন্তা করে আমরা তহবিল গঠন করে অসহায় পরিবারকে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করেতে পেরে নিজের কাছে ভাল লেগেছে। চুনারুঘাট এসোসিয়েশনের সেক্রেটারী জালাল আহমেদ জানান, দুর্দশাগ্রস্ত লোকজনের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণের পাশাপাশি এবার ঈদ উদযাপনের জন্য উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়েছে। কারণ করোনার কারনে দেশের মানুষ সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন তারা। কাজ করতে পারেননি, সবাই সরকারের প্রণোদনাও পাবেন না। এমন মানুষের মধ্যে আমাদের এই আয়োজন। আমাদের বিতরণ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, লন্ডনে বসবাসরত চুনারুঘাট প্রবাসীদের সংগঠন চুনারুঘাট এসোসিয়েশন ইউকে ও শায়েস্তাগঞ্জ সমিতি এই দুই সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে দেশ বিদেশে বেশ আলোচিত। শুরুতেই শিক্ষা পরিবেশ, সাংবাদিকতার উন্নয়ন এবং দরিদ্রদের পাশে থেকে সহযোগিতা করে আসছেন তারা। তাদের উন্নয়নমুলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com