মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে রাস্তা না থাকায় শতাধিক পরিবারের লোকজনের মসজিদে যাতায়াত বিঘ্নিত

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৬১৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের একটি বিশাল আকার পুকুরের পুকুরপাড় না থাকায় মসজিদে যাতায়াত ব্যাহত হচ্ছে শতাধিক পরিবারের লোকজনের।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনা যে কোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে। এ বিষয়ে উভয় পক্ষ হতেই প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পদপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে আব্দুল্লাহ গংদের গ্রামের মধ্যে বিশাল একটি পুকুর রয়েছে। পুকুরের পূর্বপাড়ে গ্রামের সামাজিক মসজিদ বিদ্যমান। পশ্চিম দক্ষিণ পাড়ার লোকজন পুকুরের দক্ষিণ পাড় হয়ে মসজিদে যাতায়াত করতেন। কালের বিবর্তনে পুকুরের পার ভেঙ্গে মসজিদে যাতায়াতের রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যায়। ফলে স্বাচ্ছন্দে মসজিদে যাতায়াতে বিঘ্ন হচ্ছে শতাধিক পরিবারের লোকজনের।
উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ সৃষ্টি হলে সম্পদপুর গ্রামের সায়েব আলীর ছেলে ছায়েদ আলী মাধবপুর থানায় প্রতিপক্ষের আব্দুল্লাহ, অহীদ হোসেন, এমদাদ উল্লাহ, ফরুক মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, প্রতিপক্ষের ফরুক মিয়া গংরা ছায়েদ আলীদের চলাচলের রাস্তায় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সরোজমিনে গেলে পশ্চিম দক্ষিণ পাড়ার শতাধিক পরিবারের লোকজন দক্ষিণপাড়ে গাইড ওয়াল নির্মাণের মাধ্যমে মসজিদে যাতায়াতের রাস্তাটি পুনরুদ্ধারের জোর দাবি জানান।
দক্ষিণপাড়ে সামান্য অংশে সরকারিভাবে গাইডওয়াল নির্মাণ করা আছে। আরো প্রায় ১৫০ হাত জায়গার গাইড ওয়াল নির্মাণ করা হলে শতাধিক পরিবারের লোকজনের মসজিদে যাতায়াতের রাস্তাটি উন্মুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com