শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলাকে ভিটামিন সি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা হবে-জেলা প্রশাসক কামরুল হাসান

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২০
  • ৬২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেছেন, হবিগঞ্জ জেলাকে ভিটামিন সি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা হবে। করোনা মোকাবেলায় ভিটামিন সি সমৃদ্ধ ফলের চাহিদা মেটাতে এলক্ষ্যে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে ফলজবৃক্ষ রোপন করা হবে। ইতিমধ্যে লাখাই, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় ফলজবৃক্ষ রোপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলায়ও ফলজবৃক্ষ রোপন কর্মসূচী শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের ১ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, করোনা মহামারী পরিবর্তী সময়ে খাদ্যের ঘাটতি যেন না হয় সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে, সকল অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে, ১৭ মে রোববার সকালে হবিগঞ্জ জেলার জেলাপ্রশাসক মোঃ কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে বানিয়াচং-হবিগঞ্জ রোডের শুটকী নদীর বাঁধে ফলজবৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন।
উল্লেখ্য, এডিবির অর্থায়নে বানিয়াচং উপজেলায় আম, জাম, কাঠাঁল, লেচু, পেয়ারা, জামরুল, জলপাইসহ বিভিন্ন প্রজাতির ২হাজারের উপরে ফলজবৃক্ষ রোপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com