মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে সরকারিভাবে বোরো ধান চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সরকারিভাবে বোরো ধান চাউল সংগৃহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরে সদর উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এসময় জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বছর জেলার ৯টি উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৬৮ মেট্রিক টন এবং চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ২৫৭ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এর মাঝে আতপ চাল ৪ হাজার ৯৫ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ১০ হাজার ১৬২ মেট্রিক টন।
সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা, আতপ চাল ৩৫ টাকা ও সিদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা।
এমপি আবু জাহির বলেন, ধান-চাউল সংগ্রহে যাতে অনিয়ম-দুর্নীতি না হয় সেজন্য সকলকে খেয়াল রাখতে হবে। সে ব্যাপারে কড়া নজরদারী রাখা হবে। কোন ধরণের অনিয়মের খবর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান হবিগঞ্জ জেলায় এ বছর ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় ৪৬ হাজার ৩৬০ হেক্টরে এবং অন্যান্য এলাকায় ৭৭ হাজার ৪৪০ হেক্টর। হাওর এলাকার ধানের প্রায় ৮০ শতাংশ এবং অন্যান্য এলাকার ৩৮ শতাংশ ধান কাটা হয়েছে। আশা করা যা্েচ্ছ আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২০ মে এর মধ্যে সম্পূর্ণ বোরো ধান কাটা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com