বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে ২টি হাত ধোয়ার বেসিন স্থাপন ॥ ওয়াটার ফিল্টার, স্প্রে মেশিন প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে ২টি হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিমের নেতৃত্বে উপহার হিসেবে পিউর ইট ওয়াটার ফিল্টার, ২টি জীবানুনাশক স্প্রে মেশিন, হ্যান্ড ওয়াশ, সাবান, জীবানু নাশক ক্লিনার, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর প্রতিক মন্ডল এর কাছে হস্তান্তর করা হয়। উক্ত উপহার সামগ্রী হস্তান্তরের সময় ইউনিলিভারের হবিগঞ্জ টেরিটরি ম্যানেজার আববার হোসেন, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের কর্মকর্তা খন্দকার সফিউল আলম, রেড ক্রিসেন্ট যুব প্রধান আশীষ কুমার কুরি, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশসহ রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, দেশের এই ক্রান্তিকালে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই ইউনিলিভার বাংলাদেশ ও ২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com