সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে প্রথম করোনা রোগী সনাক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৫৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রথম একজন করোনা ভাইরাস কোভিড-১৯ পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। তিনি একজন মধ্যে বয়সী দরিদ্র পরিবাবের নারী। উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা জ্বর কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান।গত ২০ তারিখ তার নমুনা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয় । বুধবার রাত পোনে ১২ টার তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
মাধবপুর স্বাস্হ্য বিভাগ ও প্রশাসনের লোকজন রিপোট পজেটিভ আসার পর পর ই করোনা আক্রন্ত নারী কে বাড়ি থেকে উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রশাসন করোনা আক্রান্ত নারী র বাড়ি টি লকডাউন করেছে। প্রথম করোনা রোগী আক্রন্তের খবরে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ইশতাক মামুন জানান ওই নারীর শরীরে তেমন উপসর্গ ছিল না। সামান্য জ্বল ছিল চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বুধবার রাত পোনে১২ টার দিকে ওই নারীর রিপোট পজেট্রিভ ধরা পড়ে।
রিপোট পাওয়ার পর পরই তাকে বাড়ি থেকে উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্বাস্হ্য কর্মকর্তা জানান এপর্যন্ত ৪৭জনের করোনা পরিক্ষা করানো হয়।মাধবপুর উপজেলায় এই প্রথম এনারী করোনা রোগী সনাক্ত হয়। প্রশাসন ওই গ্রামের কয়েক টি বাড়ি লকডাউন করেছে। মাধবপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com