বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৭৬৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন, সদর ইউনিয়ন ও করগাঁও ইউনিয়নের হাওড়ে পাড়ে গিয়ে কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
শনিবার বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওড়, সদর ইউনিয়ন ও করগাঁও ইউনিয়নের মকার হাওড়ে ধান কাটায় থাকা স্থানীয় শ্রমিক ও বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকদের মাঝে শুকনো খাদ্য ও চাল-ডাল, পেয়াজ, তেল সাবানসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মো. কামরুল হাসান শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সর্তক থেকে এবং দুরত্ব নিশ্চত করে ধান কাটবেন, শ্রমিকদের এক সপ্তাহের খাদ্য সামগ্রীও দেয়া হবে বলে জানান তিনি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খাঁন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছাইম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com