বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অনাহারি ভুমিহীন, বিধবার ফোন পেয়ে খাবার পৌছে দিলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৬৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে অনাহারি, বিধবার ফোন পেয়ে এক ঘন্টার মধ্যে বস্তা ভর্তি খাদ্যসামগ্রীর পৌছে দিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের ভুমিহীন, বিধবা, জুহুরা বেগমের ১০ সদস্যের সংসার। করোনার প্রভাবে তার ছেলেরা কর্মহীন, হয়ে পড়ায় চুলোয় আগুন ঝলছে। কয়েক দিন ধরে খেয়ে না খেয়ে চলছেন। দু’দিন ধরে ঘরে চাল, আটা, খাদ্য সামগ্রী শুন্য। ছোট নাতি নাতনি, খেতে চাইছে। কিন্তু খাবার দিতে পারছিলেন না। উপায়ান্তর না দেখে আজ সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের মোবাইলে ফোন করেন বিধবা জহুরা। কল করতেই ধরেন জেলা প্রশাসক। জহুরা তার পরিবার নিয়ে অনাহারে থাকার বিষয়টি জানিয়ে কাদতে থাকেন। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাসতারাণ জানান, জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে আমরা দ্রুত মোটর সাইকেল যোগে অনাহারি জহুরার পরিবার কে চাল, ডাল, আলু তেল ভর্তি বস্তা তার বাড়ি উত্তর সুরমা গ্রামে এক ঘন্টার মধ্যে পৌছে দেই। জহুরা জানান, জীবনে কল্পনা করি না ডিসি স্যার ফোন ধরবেন। আবার তড়িৎ খাদ্যে বস্তা বাড়িতে পৌছে দিয়েছেন। জেলা প্রশাসকের খারারের বস্তা পেয়ে তার দু’চোখ গড়িয়ে পানি বের হয়ে যায়। তিনি বলেন, সপ্তাহ আর খাবারের চিন্তা করতে হবে না, ছোট নাতি নাতনি কোন আপাতত খাবার জন্য কাঁদবে না। ১০ সদস্যের সংসার তার ভাল কাটছিল। করোনার কারনে সংসারের রোজগারি ছেলেরা কর্মহীন হয়ে পড়ে, যে কারনে ভুমিহীন বিধবা জহুরার সামনের দিন নিয়ে চিন্তা অন্ত নেই। জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী পেয়েই চুলোয় আগুন দেন জহুরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com