শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৬৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে গরুর জন্য ঘাস কাটতে হাওরে গিয়ে বজ্রপাতে সিরাজ উদ্দিন (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার শাহজাহান ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের পশ্চিমে হাওরে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সিরাজ উদ্দিন উত্তর সুরমা গ্রামের মৃত সাজ উদ্দিনের ছেলে। ওই গ্রামের বাসিন্দা সাংবাদিক আইয়ুব খান জানান, কৃষক সিরাজ মিয়া শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের পাশে হাওরে গরুর ঘাস কাটতে যান। হঠাৎ বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তড়িহাত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com