সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শ্রীমঙ্গলের সোনাছড়া চা বাগানে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৪৮৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল উপজেলার সোনাছড়া চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের গারো লাইনসহ বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার উপস্থিতিতে গারো সম্প্রদায়ের পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করেন।
কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, স্টার সানডে উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৩২টি খ্রিষ্টান পরিবারের বাইরেও অন্যান্য দরিদ্র ও কর্মহীন পরিবারে সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল হতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ ও সাবান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিষয়ে গ্রামবাসীকে সচেতনতা হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com