সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে গণপরিবহনে গ্যাস বিক্রি করায় সুশান সিএনজি স্টেশনকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৫৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকারী নির্দেশ অমান্য করে গণপরিবহনে গ্যাস বিক্রির কারণে পৌরসভাস্থ সুশান সিএনজি স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে গণ পরিবহনে কোন ফিলিং স্টেশন পেট্রোল, ডিজেল ও গ্যাস সরবরাহ করতে পারবে না বলে গত ৯ এপ্রিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সবাই কে নির্দেশ প্রদান করা হয়।
শনিবার (১১ এপ্রিল) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী তাশনূভা নাশতারাণ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে গণ পরিবহন বন্ধ করার মাধ্যমে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে মানুষকে সুরক্ষার জন্য সকল প্রকার গণ পরিবহনে ডিজেল, পেট্রোল ও গ্যাস ফিলিং না করার জন্য সরকার নির্দেশ প্রদান করেছে। কিন্তু সরকারী নির্দেশ না মানায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com