সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে করোনা সতর্কতা ॥ সামাজিক দূরত্ব বজায় রাখতে সরানো হল বাজার

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৫৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে মাধবপুর পৌরসভার বাজার সরিয়ে মাধবপুর স্টেডিয়াম মাঠে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৮এপ্রিল) মাধবপুর স্টেডিয়ামে বসানো হল মাধবপুর পৌরসভার বাজার। মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধবপুর পৌরসভা বাজারের ঠিকানা বদল করা হল। নির্দিষ্ট দূরত্বে বসানো মাধবপুর বাজারের সব্জি, শুটকি, পান সুপারি, মাছ সহ সব খোলাবাজার বসবে স্টেডিয়াম মাঠে। বাজার বসবে সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা আগের ঠিকানায় বাজারে পারস্পরিক দূরত্ব মানা হচ্ছিল না। বিষয়টি নজরে আসতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি সব্জি ব্যবসায়ীকে নির্দিষ্ট দূরত্বে বসতে দেওয়া হয়েছে। ঘাড়ের উপর নিঃশ্বাস আর ফেলতে দেওয়া হবে না। ক্রেতাদেরও বলা হয়েছে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এমনকী মাস্ক পড়াও বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান, মাধবপুর বাজারের ফুটপাতে কোন প্রকার দোকান বসবে না। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com