শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে করোনা সর্তকতায় শায়খে আব্দুল মমিন ইমামবাড়ির জানাযায় লক্ষাধিক জনতার লোকসমাগমের ঠেকাল নবীগঞ্জের প্রশাসন

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৮৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জামিয়তে ওলামা কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ীর জানাজার নামাজে সীমিত লোক সমাগমের জন্য জরুরি বৈঠক নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। দেশে চলমান করোনা পরিস্থিতিতে কোনো জায়গায়ই জনসমাগম না হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু শায়খে ইমাবাড়ীর জানাজার নামাজে তাঁর লাখো ভক্ত ও অনুসারীদের অনেকেই উপস্থিত হতে পারেন এই সম্ভাবনাকে সামনে রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে সিদ্ধান্ত হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিভিন্ন দিক থেকে আসা লোকজনকে ফিরিয়ে দেওয়া হয়।
এব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, কোনো ইস্যুতে লোকসমাগম না হতে বলা হচ্ছে। কিন্তু মৃত্যুবরণকারী ব্যক্তি একজন বড় আলেম। উনার জানাযার নামাজে লোক সমাগমের বিষয়ে উপজেলায় সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গা থেকে আগত উনার শুভাকাঙ্খ্ী ও অনুসারীদের বর্তমান পরিস্থিতি কথা বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেই।
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও হুসাইন আহমদ মাদানি (রহ:) এর বিশিষ্ট খলিফা শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নবীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com