সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

করোনা ভাইরাস প্রতিরোধে রেড ক্রিসেন্ট সোসাইটির সচেতনতামূলক প্রচারণা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট এর উদ্যোগে নোভেল করোনা ভাইরাস (এনসিওভি-২০১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং ও লিফলেট বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা এ সচেতনতামূলক প্রচারণা চালায়।
সপ্তাহব্যাপী চলমান করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সরকারি বৃন্দাবন কলেজ রোড, বেবীস্ট্যান্ড এরিয়া, প্রেসক্লাব রোড, কোর্ট স্টেশন এরিয়া, নতুন বাস স্ট্যান্ড, লাখাই রোডসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে হবিগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট এর ৩০ জন স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে কাজ করে। উক্ত প্রচারনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম, যুব রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরিসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com