শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে লুকিয়ে লুকিয়ে কোচিং সেন্টারে পড়াচ্ছেন শিক্ষকরা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের স্কুল, কলেজ বন্ধ হলেও হয়নি এখনও বন্ধ কোচিং সেন্টার গুলো। শহরে লুকিয়ে লুকিয়ে কোচিং সেন্টারে পড়াচ্ছেন শিক্ষকরা। এতে করে করোনাভাইরাসের সম্মুখীন হতে পারেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, তাদেরকে বলা হয়েছে স্কুল ড্রেস ছাড়া শুধু খাতা ও কলম নিয়ে সকাল সকাল কোচিংয়ে আসতে। প্রশাসনের চোখ আরাল করে এভাবেই চলছে কোচিং সেন্টার। উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। এ সময়ের মধ্যে কোচিং সেন্টারও বন্ধ রাখার কথা বলা হয়েছে। গত সোমবার (১৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ ব্যাপারে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হুসেন বলেন, আমার এ বিষয়ে জানা ছিলনা, আমি তদন্ত মূলক ব্যাবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com