সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে সংরক্ষিত বনের বুক ছিড়ে রাস্তা নির্মান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৭৪৮ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ এমনিতেই বনের প্রানীকুল দিশেহারা বনমজুরদের কারনে। সংরক্ষিত হলেও হবিগঞ্জের বন জঙ্গল অরক্ষিত। তার উপর বনের মাঝখান দিয়ে সড়ক নির্মান রীতিমতো ভয়ংকর বিষয় জীব বৈচিত্র সুরক্ষার জন্য। এসব বিষয় মাথায় নেই সংশ্লিষ্ট বিভাগের। চলছে বনের বুক ছিড়ে রাস্তা নির্মানের কাজ। সম্প্রতি চুনারুঘাট বঘুনন্দন সংরক্ষিত বনের ভিতর দিয়ে দুই কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়। এতে হুমকীতে পড়েছে জীব-বৈচিত্র।
জানা গেছে, চুনারুঘাট দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় (পিআইও) অফিসের তত্ত্বাবধানে ৮৪ লাখ টাকা ব্যয়ে এইচবিডি প্রকল্পের র্অথায়নে দুই কিলোমিটার পাঁকা সড়কের কাজ শুরু হয়েছে রঘুনন্দন বনের অভ্যন্তরে। সড়কটি উপজেলার পানছড়ি এলজিইডি রাস্তা থেকে রঘুনন্দন সংরক্ষিত বনের ভিতর দিয়ে শাহজিবাজার রাস্তায় সংযুক্ত হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান বনের বুক চিরে এ রাস্তার কাজে হাত দিলে তাতে বাধা দেয় স্থানীয় বন বিভাগ। কিন্তু বন বিভাগের কোন কথারই পাত্তা দিচ্ছে না ঠিকাধারী প্রতিষ্টান ও প্রকল্প বাস্তাবায়ন দপ্তর। সংরক্ষিত বনের বুক চিরে এভাবে রাস্তা তৈরি হলে বনাঞ্চল উজার, বনভূমি জবরদখল, হাতির বিচরণ ক্ষেত্র ও বন্যপ্রানীরা আবাসস্থল হারাবে। পরিবেশ পড়বে হুমকির মূখে। এসব বিষয় মাথায় নিয়ে পরিবেশবাদিরা স্বোচ্ছার। তারা বনের সর্বনাশ বন্ধের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক মারুফ হোসেন জানান, বন বিভাগের মালিকানা জমিতে বণায়ন ব্যতিত অন্য কিছু করার সুযোগ নেই। জাতীয় স্বার্থে, প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সেই সিদ্ধান্ত না আসার আগেই স্থানীয় কর্তৃপক্ষ সড়কটি নির্মাণের তোড়জোড় শুরু করেছে। বনের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ হলে তা হবে বনের জন্য বিপদজনক।
চুনারুঘাট পিআইও প্লাবন দাস বলেন, জনসার্থে বনের ভিতর দিয়ে আধা কিলোমিটার এ রাস্তা নির্মাণ করা হবে। হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে বনের ভিতর দিয়ে রাস্তা নির্মাণের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমতি আসলে রাস্তা নির্মাণ করা হবে। তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কথার সাথে মিল নেই ঠিকাধারী প্রতিষ্টানের। প্রতিষ্ঠানের লোকজন বনের বিভাগের অনুমতি আসার আগেই বনে রাস্তা নির্মানের কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com