সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে গণফোরামের আউশকান্দি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন ॥ সাইফুর আহবায়ক সদস্য সচিব সামছুল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার গণফোরামের ৫নং আউশকান্দি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আউশকান্দি বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন গণফোরাম নেতা মোঃ সাইফুর রহমান। গণফোরাম নেতা হাফেজ সাইফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক মোঃ রজব আলী। এতে বক্তব্য রাখেন, দেবপাড়া ইউপি গণফোরামের সদস্য সচিব নজরুল ইসলাম, আউশকান্দি ইউনিয়নের গণফোরাম নেতা সমুজ মিয়া, সুহাগ মিয়া, মাছুম মিয়া, সাগর আহমদ জয়, মাহবুবুর রহমান মাহবুব, রহমান, দেওয়ান আলী। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুর রহমানকে, ইলিয়াছ মিয়া, মতিউর রহমান ও সিজিল আহমদকে যুগ্ম আহবায়ক, মোঃ মুজিবুর রহমান সামছুলকে সদস্য সচিব, রাজু আহমদ ও রফি মিয়াকে যুগ্ম সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আউশকান্দি ইউনিয়ন গণফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে মুরাদ আহমদ, ডাঃ শাহ্ রাজা মিয়া, হালিম হোসেন হৃদয়, সঞ্জিত দেবনাথ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদ আহমদ বলেন, গণফোরামের আহবায়ক কমিটি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া হাতকে আরো শক্তিশালী করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করার আহবান জানান এবং নবগঠিত আউশকান্দি ইউনিয়ন গণফোরামের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন তাদের নেতৃত্বে আউশকান্দি ইউনিয়ন গণফোরামের কার্যক্রম আরো গতিশীল হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com