সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে সুদখোরের বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৬২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সুদখোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন মহিবুর রহমান রুকুদ নামের এক ব্যক্তি। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের মৃত ফজর মিয়ার পুত্র এনামুল মিয়ার নিকট থেকে সুদী ১ লাখ টাকা নেন একই গ্রামের মুমিন উল্লার পুত্র মহিবুর রহমান রুকুদ। এ টাকা পরিশোধ নিয়ে একাধিক বার বিচার শালিস হয়। এ পর্যন্ত মুহিবুর রহমান রুকুদ ১ লাখ টাকার বিপরীতে সুদে আসলে ৫ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করেছেন বলে জানান। এরপরও রুকদের কাছে আরো সাড়ে ৪ লাখ টাকা পান বলে দাবী করেন এনামুল মিয়া। এ টাকার জন্য এনামুল মিয়া বিভিন্ন সময় রুকুদ মিয়াকে হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে গত মঙ্গলবার বিকেলে এনামুল মিয়াসহ তার লোকজন রুকুদ মিয়ার উপর হামলা করেন। স্থানীয় লোকজন এসে রুকুদকে রক্ষা করেন। এদিকে রুকুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নিকট প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, অভিযোগ যাচাই-বাচাই করে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com