সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৩ দিন ব্যাপী অমর একুশে বই মেলা’র সমাপনী দিন মাতিয়ে তোলেন স্থানীয় কবি’রা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুজিব বর্ষ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী অমর একুশে বই মেলা এবার ১ দিন বর্ধিত করায় গতকাল বৃহস্পতিবার ৪র্থ দিন বিকালে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর বসে। কবিতা পাঠের আসরে পুরো মেলা মাতিয়ে তোলেন স্থানীয় কবি লেখকগণ। তাদের স্বরচিত কবিতা পাঠ করে অমর একুশে বই মেলা গড়ে উঠে আনন্দ গণ পরিবেশ। বই মেলা উপ প্রকাশনা কমিটির আহ্বায়ক কবি আফতাব আল মাহমুদ এর সভাপতিত্বে এবং কবি আশিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গীতিকবি কুতুব আফতাব, বই মেলা কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কবি আবু তাহের চৌধুরী, কবি কাজী এম হাসান আলী, কবি মাওঃ আব্দুর রকিব হক্কানী, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, কবি মাওঃ ইব্রাহিম ইউছুপ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি মাওঃ মুস্তাকিম বিল্লা, সঞ্জয় কুমার ধাম, নয়ন দাশ প্রমূখ। এ বারের মেলায় সেরা স্টল নির্বাচিত হলেন রিলিশন টু পিপল (বায়ান্ন) ১ম, এক মুঠো হাসিঁ ২য় ও আল হেরা বই ঘর ৩য়। পরে অতিথিবৃন্দ সেরা স্টল দাতা এবং অমর একুশে বই মেলায় প্রকাশিত বইয়ের লেখক ১৫ জনকে সম্মাননা পুরস্কার তোলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী বলেন, আগামীতে তিনি নির্বাচিত হন বা না হন উক্ত বই মেলা আব্যাহত থাকবে এবং তিনি একজন সমাজ কর্মী হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বই মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম উক্ত মেলা সফল করার জন্য মেলার উপ কমিটির সকল সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে যেন ওই মেলার কার্যক্রম অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com