বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে সরকারী খাল কেটে মাটি উত্তোলন ॥ ২ জনের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান। দন্ডপ্রাপ্তরা হলেন বানিয়াচং ২নং ইউনিয়নের আমিরখানী মহল্লার মৃত ইউনুস আলীর পুত্র ফয়েজ মিয়া (৩০) ও একই মহল্লার মৃত জাবেদ আলীর পুত্র মহসিন মিয়া (২৬)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আমিরখানী সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে তাৎক্ষনিক অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। পরে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। অবৈধভাবে সরকারি খাস ভূমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লিখিত দুইজনকে আলাদাভাবে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান। এক পর্যায়ে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান জানান, সরকারের খাস খতিয়ান থেকে কেউ অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করতে পারবে না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানা পুলিশের একটি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com