সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে সরকারী গোপাট দখল করে নিচ্ছে কতিপয় প্রভাবশালী

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে একটি সরকারী গোপাট দখল করে নিচ্ছে কতিপয় প্রভাবশালী। এ নিয়ে দুটি পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি প্রতিকারের জন্য গ্রামের পক্ষ থেকে জেলা প্রশাসকেরা নিকট অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা যায়, দীর্ঘকাল থেকে রিফাতপুর গ্রামের সরকারী গোপাট দিয়ে বর্ষা মৌসুমে নৌকা চলাচল করতো। ওই গোপাট দিয়ে বড় বিল এবং হাওরে নৌকাযোগে গরুর ঘাস কাটাসহ নিত্যপ্রয়োজনে নৌকা চলাচল করতো। কিন্তু রিফাতপুর গ্রামের ইনছান উল্লাহ পুত্র সুমন মিয়া ও ছাবই মিয়ার পুত্র আব্দুল হাই গোপাটটি ভরাট করে দখল করে নিচ্ছে। সুমন মিয়া গোপাটের উত্তর দিকে এবং আব্দুল হাই র দিকে মাটি ভরাট করছে। গ্রামবাসীর উপেক্ষা করে মাটি ভরা করায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা স্থানীয় জনগণের। দখলবাজ সুমন ও আব্দুল হাই এর কবল থেকে সরকারী গোপাটটি রক্ষা করতে প্রশাসন তরিৎ ব্যবস্থা গ্রহন না পারলে মারাত্মক সমস্যার সম্মুখিন হবে গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com