বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নদী পুনরুদ্ধার করা প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব-সুলতানা কামাল

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতামুক্ত হবিগঞ্জ শহর এবং পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করার দাবিতে নাগরিক সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় সভাপতি তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, খোয়াই নদী দখলমুক্ত করার সাথে অন্য কোন প্রকল্পের কোন সম্পর্ক থাকতে পারেনা। যে কোন নদী দখলমুক্ত রাখার ও দখলযুক্ত জায়গা পুনরুদ্ধার করা প্রশাসনের নৈতিক, আইনগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে অবহেলা করলে তার জবাবদিহিতা জনগণের কাছে এক সময় দিতে হবে। তাই অবিলম্বে আগামী বর্ষার আগেই পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার করে হবিগঞ্জবাসীকে জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার হাত থেকে রক্ষা করতে হবে।
গতকাল বিকেলে হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও পুরাতন খোয়াই নদী উদ্ধার ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এই নাগরিক সমাবেশের আয়োজন করে।
মূল আলোচক শরীফ জামিল বলেন, সারাদেশে নদী উদ্ধারের নামে নানান প্রকল্প গ্রহন করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু নদীর সীমানা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি সেহেতু অনেক বড় বড় অবৈধ দখলদার এই ত্রুটিপূর্ণ উদ্ধার পক্রিয়ায় পার পেয়ে যাচ্ছে এবং নদী তার সীমানা হারাচ্ছে। হবিগঞ্জে কি প্রকল্প গ্রহন করা হয়েছে তা হবিগঞ্জের মানুষ জানে না। অবশ্যই পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার করে যথাযথ প্রকল্প গ্রহনের মাধ্যমে সংরক্ষণ ও উন্নয়ন করতে হবে। তবে এই প্রকল্প গ্রহণ ও বাস্থবায়নে সকল পর্যায়ে নাগরিকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এর সভাপত্বিতে মূল আলোচক ছিলেন বাপা কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, বাপা নির্বাহী সদস্য আব্দুল করিম কিম। বক্তব্য রাখেন এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, শামিম আহসান, শোয়েব চৌধুরী প্রমূখ। পুরাতন খোয়াই নদী নিয়ে পারম্ভিক বক্তব্য রাখেন এডঃ আলাউদ্দিন তালুকদার এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com