শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে এম এ গফুর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এম এ গফুর কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে গরীব শীতার্ত লোজনের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শী গ্রামের সরকার বাড়িতে এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এম মুজিবুর রহমান ও সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনু’র যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আলামিন খাঁন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদার, চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির প্রতিনিধি ছনি চৌধুরী, আজকের হবিগঞ্জ প্রতিনিধি নাবেদ মিয়া, মোঃ হাসান চৌধুরী, দেশের কন্ঠ মোঃ সেলিম উদ্দিন, তফাজ্জুল হোসেন চৌধুরী, মিছবাহ চৌধুরী, রকি আহমদে চৌধুরী, মনির হোসেন, আব্দুর রেজাক, সিরাজুল ইসলাম সুমন চৌধুরী, নোমান চৌধুরী, জুবেল মিয়া প্রমুখ। ইউনিয়নের শতাধিক গরীব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com