মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে ইউপি সদস্য অনিল দাশের চোখ উপড়ানো লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া গ্রাম থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মৃত অবস্থায় পুকড়া গ্রামের ফারুক মিয়ার পরিত্যক্ত পুকুরপাড় থেকে ৯নং পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার অনিল চন্দ্র দাশ এর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, পুকরা ইউপি সদস্য অরুন দাশ গতকাল সোমবার পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে বাড়ি থেকে বের হন। সকালে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোরে স্থানীয় লোকজন চাষাবাদের জন্য হাওড়ে যাবার পথে একটি বাগানবাড়ির পরিত্যক্ত পুকুরপাড়ে তার মৃতদেহ দেখতে পান। এ সময় ইউপি সদস্য অরুন দাশের একটি চোখ উপড়ানো ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেম্বার অনিল চন্দ্রের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, প্রাথমিকভাবে লাশে আঘাতের কিছু চিহৃ পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত আছে বলে তিনি জানান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com