বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি আবু জাহির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মনোনীত

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
সম্প্রতি দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি ২০১৯ এর ৩.১.৩ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আবু জাহিরসহ ৯ জন সংসদ সদস্যকে এই উপদেষ্টা কমিটির সদস্য মনোনিত করেন। গত ৯ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত এক পত্র প্রেরণ করেছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান।
প্রসঙ্গত, এমপি আবু জাহির বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- রংপুর বিভাগের মোঃ মজাহারুল হক প্রধান এমপি, রাজশাহী বিভাগের মোঃ হাবিবুর রমান এমপি, খুলনা বিভাগের মোঃ আব্দুল হাই এমপি, বরিশাল বিভাগের ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ এমপি, ময়মনসিংহ বিভাগের মোঃ ফরিদুল হক খান এমপি, চট্টগ্রাম বিভাগের মোছলেম উদ্দিন আহমেদ এমপি, ঢাকা বিভাগের মোঃ জিল্লুল হাকিম এমপি ও শামীমা আক্তার খানম এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com