বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

আজমিরীগঞ্জে ছেড়ে দেয়া ২ মাদকব্যবসায়ীকে পুলিশে দিতে চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে গাঁজাসহ আটকের পর ছেড়ে দেয়া দু’মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ থানায় সোপর্দ করার জন্য ইউপি চেয়ারম্যান সুশেনজিত চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল বদলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে আইন শৃংখলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, ইউপি চেয়ারম্যান সুশেনজিতসহ মেম্বারগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় বদলপুর ইউনিয়নে মাদক ব্যাবসা বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর মন্টুহাটি গ্রামের রজনী কান্ত রায়ের পুত্র সেন্টু রায় (৪৫) ও সত্যরঞ্জন দাসের পুত্র পিযুষ দাস (২৫) মোটরসাইকেল যোগে ব্যাগে করে প্রায় ১০ কেজি গাঁজা নিয়ে বানিয়াচং উপজেলার মার্কুলী নিয়ে যাচ্ছিল। এরা পাহাড়পুরের নিকলির ঢালা নামক স্থানে পৌছুলে ওই এলাকার প্রভির দাস, সনজিত দাসসহ এলাকাবাসির সন্দেহ হলে তাদের রাস্তা গতিরোধ করে। পরে তাদের ব্যাগ খুলে গাঁজা দেখে মোটর সাইকেল, ১০ কেজি গাঁজাসহ তাদের ইউনিয়ন চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরীর নিকট হস্তান্তর করা হয়। পরে অজ্ঞাত কারণে চেয়ারম্যান তাদের ছেড়ে দেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com