বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাগজ দেখানোর কথা বলে পলায়ন আজমিরীগঞ্জের চোরাইকৃত মোটর সাইকেলসহ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৮০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা মুচিবাড়ি এলাকা থেকে মোস্তাকিম মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টায় ওই এলাকা থেকে চোরাইকৃত মোটর সাইকেলসহ শিবপাশা ফাড়ির ইনচার্জ আলী আশরাফ-এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে তাকে আটকের পর থানায় নিয়ে আসা হলে সে বৈধ কাগজ নিয়ে আসার কথা বলে সটকে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার শিবপাশা বন্দের বাড়ি এলাকার আলফু মিয়ার পুত্র মোস্তাকিম মিয়া দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মোটর সাইকেল বিক্রি করে আসছিল। সম্প্রতি বিষয়টি পুলিশ জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন উল্লেখিত সময়ে শ্বশুড় বাড়ি থেকে মোস্তাকিমকে আটক করে। এরপর পুলিশ তাকে শিবপাশা ফাড়িতে নিয়ে আসলে সে মোটর সাইকেল রেখে কাগজপত্র নিয়ে আসার কথা বলে পালিয়ে যায়। এরপর থেকে সে আত্মগোপন রয়েছে।
এদিকে, পুলিশ মৌলভীবাজার থানায় এ বিষয়ে যোগাযোগ করে জানতে পারে ওই এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরি হয়। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী রয়েছে। চোরাইকৃত ওই মোটরসাইকেলটি আটককৃত মোটর সাইকেল কি-না বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
অপর একটি সূত্র জানায়, শিবপাশা নয়া বাজার এলাকায় মোস্তাকিম মিয়ার একটি স্বর্ণের দোকান রয়েছে। এতে সে চোরাইকৃত স্বর্ণ কম দামে রেখে জার্মানী স্বর্ণ বলে এলাকার সাধারষ মানুষের কাছে বেশি দামে বিক্র করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com