বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বরুন সিকদার এর “কবি হইব” প্রকাশিত হতে যাচ্ছে একুশে গ্রন্থমেলা থেকে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে গ্রন্থমেলা ২০২০ ঢাকা থেকে প্রকাশিত হতে যাচ্ছে হবিগঞ্জের তরুণ লেখক বরুণ সিকদার এর একক বই “কবি হইব”। বইটি উৎসর্গ করেছেন তার স্বর্গীয় বাবা ও মা কে, স্মরণে স্বর্গীয় সম্পদ দাদা। এটি তার প্রকাশিত প্রথম বই। সমাজ ও বাস্তবিক চেতনাকে নিয়ে তিনি তার লিখুনিতে ফুঁটিয়ে তুলেছেন। পেশায় তিনি একজন সরকারী চাকুরীজীবী। লেখা-লেখি করাটা তার একধরনের নেশা। লেখক জানায়, কবিদের মাপকাঠী অনেক উঁচুতে। সেখানে পৌঁছাবার সাধ্য নেই। স্থান, কাল ভেদে কোন ঘটনা মনের আবেগী ঘরে কড়া নেড়েছে সেখান থেকে কিছু লেখার প্রয়াস। কাব্যিক ভাবে লিখলেই কবিতা হয় না, পাঠকের কাছে গ্রহণ যোগ্যতা পেতে হয়। আমার লেখাগুলো কবিতাসুলভ কিনা এখনোও বুঁঝে উঠতে পারি না। বিষয়টি নিয়ে বড় ভাই এবং বন্ধুদের সাথে আলোচনা করে উৎসাহ আর সাহস পেলাম। প্রকাশক রাজিব ভাইয়ের নিকট কয়েকটি লেখা পাঠানোর পর ইতিবাচক সাড়া পাই যার প্রেক্ষিতে বই প্রকাশের সাহস দেখাই। বই প্রকাশ করলেই যে একজন কবি হওয়া যায়, সেই সাইনবোর্ড নিতে মোটেও রাজী নন। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নিরঞ্জণ মন্ডল। প্রকাশনা হচ্ছে চৈতন্য প্রকাশনি থেকে। পাওয়া যাবে ঢাকা বই মেলা ২৫০-২৫১ নং স্টলে। এছাড়াও হবিগঞ্জ শাহজালাল লাইব্রেরী থেকেও সংগ্রহ করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com