সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিজেন্টস শায়েস্তাগঞ্জ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নিউ ব্রাদার্স ক্রিকেট ক্লাব আয়োজিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ফ্রিজ কাপের ফাইনাল খেলায় এমএস ইলাভেনকে ৫৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন লিজেন্টস শায়েস্তাগঞ্জ।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ইমদাদুল করিম তানিনের হাতে প্রধান অতিথি হিসেবে ফ্রিজ তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল। রানার্স আপ টিমের অধিনায়ক কামরুলের হাতে এলইডি টিভি তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল। এর আগে বিকাল সাড়ে ৩টায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লিজেন্টস শায়েস্তাগঞ্জ। তারা নির্ধারিত ১০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফরহাদ ২১ রান, হৃদয় ১৯ রান, উসমান ১৯ রান সংগ্রহ করে। ১২৭ রানের টার্গেট নিয়ে মাঠে নামে এমএস ইলাভেন। তারা নির্ধারিত ১০ ওভার খেলে ৭২ রান করতে সক্ষম হয়। ফলে ৫৪ রানে লিজেন্টস শায়েস্তাগঞ্জ জয় লাভ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com