বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে কাকাইলছেও দুর্বৃত্তের হামলা-ভাংচুর ॥ ৩ কলেজ ছাত্র আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫২৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের ৩ কলেজ ছাত্রের উপর হামলা ও ভাংচুর করেছে এলাকার কতিপয় দূর্বৃত্তরা। আহতদের আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত প্রায় ৯ টার দিকে মাহতাবপুর সামাজিক ছাত্র সংস্থার কার্যালয়ে ক্লাবের সভাপতি ও হবিগঞ্জ বৃন্দাবন কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র মোঃ সাগর চৌধুরী ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌঃ সহ কমিটির অন্যান্যা সদস্য বসে আলোচনা করছিলেন। এ সময় পৃর্ব বিরোধের জের ধরে একদল দুর্বৃত্ত তাদের ক্লাবের প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি মারধোর করে ক্লাবের ভিতর ভাংচুর করে। এ সময় আহতদের শোরচিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন মাহতাবপুর গ্রামের দিলু চৌধুরীর পুত্র বৃন্দাবন কলেজ ছাত্র মোঃ সাগর চৌধুরী, মুহিত চৌধুরীর পুত্র এমসি কলেজের ছাত্র মোফাজ্জল হোসেন চৌধুরী ও তাহের মিয়ার পুত্র মতিউর রহমান। আহতদের মধ্যে আশাংকা জনক অবস্থায় সাগর চৌধুরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com