শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মৌলভীবাজারে নবীগঞ্জের ৫ ডাকাতসহ ৬ জন আটক

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে নবীগঞ্জের ৫ ডাকাতসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানার পুলিশ শহরের চাঁদনীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা রাস্তায় যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ দাবী করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
আটকৃতরা হল, জেলা-নেত্রকোনা জেলার মদন থানার ফতেহপুর গ্রামের কদু মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়া (৩৫), বর্তমানে-নবীগঞ্জ ওসমানী রোড (হাবিব মিয়ার ভাড়াটিয়া), নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের সালেক মিয়ার পুত্র এলেমান মিয়া (২৫), একই উপজেলার কান্দিগ্রামের রহমত আলীর পুত্র সোহেল আমিন (২০), রাজনগর গ্রামের আব্দুর রউফ মিয়ার পুত্র মোঃ সোলেমান মিয়া (২০), একই এলাকার খোকন আলী (২২) ও আবুল মিয়ার পুত্র আব্দাল হোসেন (২২),। তারা সবাই নবীগঞ্জ থানার বাসিন্দা। আটককৃতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল, ১টি শাবল, ১ ছোরা, ১টি লোহার তৈরী দেশীয় দা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com