মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৭৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভা এলাকার কাটিহারা গ্রামে অনিমা পাল (২০) নামে এক মেডিকেল কলেজের ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে মাধবপুর থানার এসআই মুসলেহ উদ্দিন লাশের সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। সে ওই এলাকার মাধবপুর বাজারে রাজন ফার্মেসীর সত্বাধিকারী দিরেন্দ্র চন্দ্র পালের কন্যা। গত বৃহস্পতিবার রাতে নিজ রুমের তীরের সাথে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারের সদস্য পুলিশকে খবর দেয়।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ২ বছর আগে ওই ছাত্রীর মা ছেলে রাজন পালের অত্যাচারে হারফিক খেয়ে আত্মহত্যা করে। অনিমা মেধাবী ছাত্রী ছিল বলেও জানা গেছে। সে এইচএসসি পাশ করে একটি প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তারী পড়ার জন্য চান্স পেয়েছিল। কিন্তু তার ভাই রাজন পাল এতে বাধা হয়ে দাড়ায়। এ নিয়ে প্রায়ই তাদের সংসারে ঝগড়া বিবাদ দেখা দিত। এ ছাড়া রাজন পাল একজন ইসকন মন্দিরের সেবায়েত হওয়ায় বোনের পড়াশুনাটা সহজভাবে মেনে নিতে পারেনি। তবে কেউ-কেউ মনে করছেন তার ভাইয়ের অত্যাচারেই সে আত্মহত্যার পথ বেচে নিয়েছে। ওই এসআই জানান, এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। তদন্ত চলছে, তবে ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com