মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও শতবার্ষিকী’র ক্ষণগণনা উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও বঙ্গবন্ধুর শতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা চত্তর থেকে উক্ত র‌্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে বিকাল সাড়ে ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রাজধানীর পুরোনো বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ণগণনার উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে আগত অতিথিরা সরাসরি উপভোগ করেন।
বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিদ্ধা তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবুল কুমার দাশ, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, বাহুবল কলেজের অধ্য আব্দুর রব শাহিন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সুহেল আহমেদ কুটি, সদস্য আয়াত আলী, কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম. রশিদ আহমেদ, সদস্য হুমায়ুন রশিদ জাবেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, কৃষকলীগ নেতা সাহাবউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com