বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির মেয়র মিজানুর রহমান ও হারুনুর রশিদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির পক্ষ থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে। গতকাল দুপুর ১টায় পৌরসভাস্থ মেয়রের কার্যালয়ে নেতৃবৃন্দ এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। একই সময় নেতৃবৃন্দ দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদককে সম্মননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় পৌরসভার মেয়র মিজানুর রহমান হকার্স সমিতিকে ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীও তাদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক ড. মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, সহ-সভাপতি শাহীন মিয়া ও আব্দুর নুর মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, প্রচার সম্পাদক চয়ন দাস, সদস্য নাসির উদ্দিন, অজয় দেব, কাঞ্চন রায়, কৌশিক, মুস্তাকিম, ছত্তার মিয়া, রুবেল মিয়া, ইসলাম উদ্দিন খান, জালাল মিয়া, দুলাল মিয়া, কাজল মিয়া, আলিম উদ্দিন, ছালেক মিয়া, ফারুক মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com