শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক গোয়াল ঘরে অগ্নি সংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৮৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের একটি অসহায় পরিবারের গোয়াল ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এতে বেশ য়তি হয়েছে। এঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এঘটনা ঘটে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের ওয়াছিক মিয়ার কন্যা তানিয়া আক্তার ও তার স্ত্রী বাড়িতে বসবাস করে আসছেন। পুরুষ শুন্য পরিবার খুব কষ্টে জীবনযাপন করছেন। কিছুদিন পূর্বে ওয়াছিক মিয়ার ভাই ও তানিয়া আক্তারের চাচা মছদ মিয়াসহ গংদের নিয়ে ওয়াছিক মিয়ার স্ত্রী ও মেয়ে তানিয়া আক্তার এর উপর হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনায় গত ২ জানুয়ারী মছদ মিয়াসহ ২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এর পর থেকে মছদ মিয়ার ভয়ে বাড়িঘর ছাড়া ওয়াছিক মিয়ার পরিবার। এর ফলে বৃহস্পতিবার ভোর রাতে কে বা কারা তাদের গোয়াল ঘরে অগ্নি সংযোগ দিয়ে ঘর পুড়িয়ে দেয়। এতে অনেক মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com