সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের ইয়াবা সম্রাট সুরুজ সিলেটের জাফলং এ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৪৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের কুখ্যাত চোর ও ইয়াবা সম্রাট সুরুজ আলী (৩০) কে সিলেটের জাফলং থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সুরুজ পৌর এলাকার রাজনগর গ্রামের মৃত আশ্বদ আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত সুরুজ আলীর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় একাধিকবার তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জামিনে এসেই পুণরায় এসব কর্মকান্ডে জড়িয়ে পড়ে। সম্প্রতি শহরে বেশ কয়েকটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সমিরন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় আনা হয়েছে। আজ বুধবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com