বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলে বই উৎসব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৫৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার স্বনামধন্য মেয়র ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা দেশের আগামীদিনের কর্ণধার। তাই তোমাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে।’ তিনি আরও বলেন, মানুষের ইচ্ছেশক্তি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের প্রথমে নিজের ইচ্ছে শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের শিশুদের পরীক্ষা পাশের চিন্তা বাদ দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে হবে। তিনি এই স্কুলকে প্রতিষ্ঠিত করতে পৌর পরিষদ, পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, এলাকাবাসী, স্কুলের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হয়েছিল। এর পরের বছর ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, গত বছর ৭ম শ্রেণী পর্যন্ত এবং এ বছর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হলো। আগামী বছর দশম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে আমি আশাবাদী। নবীগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রাধীন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল কর্তৃক বই বিতরণী উৎসব-২০২০’ এর শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, পৌরসচিব মো. আজম হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, কৃষকলীগ নেতা এডঃ শাহ নূর আলম সানু, বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরী, সমাজসেবক সৈয়দ জাহির আলী, সমাজসেবক আহমদ ঠাকুর রানা, পৌরসভার সেনেটারি ইন্সúেক্টর সুকেশ চক্রবর্ত্তী, শিক্ষক সুকান্ত দাশ প্রমুখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দেবী রানী দাশ, হেলাল আহমেদ ও আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর-আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মোছা. রুকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, বিশিষ্ট মুরব্বী সমীজুর রহমান চৌধুরী বাচ্চু মিয়া, উপেন্দ্র সরকার, দুলাল আহমেদ, রসময় শীল, মো. আঃ রাজ্জাক, মো. জাহাঙ্গীর আলম, মো. আদম আলী, মো. হাসিম মিয়া, কাজল ইসলাম, রোহেল চৌধুরী, মানিক লাল সরকার, আমিনা বেগম চৌধুরী, আঃ রহিম ঘোরী, মো. রুহুল আমীন, অজিত পুরকায়স্থ, পৌরসভার প্রধান সহকারী সরাজ মিয়া, সাঁট লিপিকার সুরঞ্জিত দাশ, সার্ভেয়ার সোহাগ হোসেন, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, হিসাব সহকারী জুয়েল চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে কোমলমতি ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ অতিথিবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com