সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ৭ দিন ব্যাপী বই মেলা ও তিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৮৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ২০২০ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ হতে ১শ’ বছর পূর্বে ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় ৩দিন ব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন’ এবং হবিগঞ্জ জেলা বইমেলা ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সারা দেশে ১২টি স্থানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এর ৮টি বিভাগীয় শহরে আর ৪টি জেলা শহরে। যার মধ্যে হবিগঞ্জ জেলা শহর একটি। ওরস এবং মেলায় লোকের অভাব হয় না। কিন্তু বই মেলায় লোকজন আসতে চায় না। এ ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণার আহবান জানান তিনি। তিনি আরও জানান, ৭দিন ব্যাপী বইমেলায় ঢাকা থেকে বাংলাদেশের বিখ্যাত ৩৫টি স্টল তাদের প্রকাশনা নিয়ে আসবে। বইমেলায় মিডিয়া কর্নার থাকবে। আজ মঙ্গলবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বইমেলা আজ বেলা আড়াইটায় উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
তাছাড়া ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হবে। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পরে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com