বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের পুরাণ মুন্সেফী এলাকায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরাণ মুন্সেফী এলাকায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র ব্যক্তিগত উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করে পুলিশ সুপার। এ সময় প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অপরদিকে, একই সময় শহরের রাজনগর এলাকায় আরো শতাধিক নারী-পুরুষের মধ্যে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম-পিপিএম)। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, আহসানুল হক সুজা, সাংবাদিক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাংবাদিক প্রদীপ দাশ সাগর, রামনচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আক্তার, পুলিশ পরিদর্শক দৌস মোহাম্মদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। শীতবস্ত্র বিতরণ পুর্ববর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, মানুষ মানুষের জন্য। তীব্র এই শীতে শীতার্ত ও অসহায় মানুষদের পাশে দাড়ানো আমাদের সকলের দায়িত্ব। সমাজের বিত্তবানরা শীতার্ত মানুষদেরকে এই শীতে সামান্য কিছু দিয়ে হলেও তাদের পাশে দাড়াতে হবে। একই সাথে গড়তে হবে ভ্রাতৃত্বের বন্ধন। এছাড়াও সমাজের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলের সহযোগীতাও কামান করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com