সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ধুলিয়াখাল-মাইজগাও রাস্তাটি চলাচলের অনুপযোগী

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল-মাইজগাও সড়কের একমাত্র রাস্তাটি চলা-চলের অনুপোযগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না করায় কাদা ও ধুলোবালি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ জন চলাচলে চরম দূভোর্গ ঘঠছে। জানা যায়, ৯নং নিজামপুর ইউনিয়নের ৩নং ওর্য়াডের ধুলিয়াখাল মাইজগাও এলাকার তোতা মিয়া মাস্টারের বাড়ি সংলগ্ন রাস্তাটি সংস্কারের কোন উদ্দ্যোগ নিচ্ছে না স্থানীয় ইউনিয়ন পরিষদ।
স্থানীয়দের অভিযোগ বেশ কয়েক বার রাস্তাটি সংস্কারের টেন্ডার হলেও রহস্যজনক কারনে মেম্বার ও চেয়ারম্যানগণ কাজের কোন বাস্তবায়ন করছেন না। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় এ রাস্তার বেহালদশা। অনেকেই আক্ষেপ করে বলেন, সামান্য বৃষ্টি হলে কাদা ও শুকনো ধুলোবালি দিয়ে চলাচল করতে হয়। এতে যেমন বাড়ছে জন দূর্ভোগ অপর দিকে ব্যগাত হচ্ছে এলাকার আর্থিক উন্নয়ন। এলাকাবাসীর দাবী ওই রাস্তাটি অবিলম্বে ইটের সলিং বা ঢালাই করা হলে খুব দ্রুতই তাদের দূর্ভোগ কমবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com